স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় উদ্যোগে মতপ্রকাশের অধিকার হরণের চেষ্টাকে কীভাবে প্রতিরোধ করা যায়? দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সেলফ সেন্সরশিপের সংস্কৃতি আমাদের চিন্তা ও প্রশ্ন করার ক্ষমতাকে কতটা ক্ষয় করেছে? আর এই নিয়ন্ত্রণ-চাপ অতিক্রম করে ভবিষ্যতের চিন্তার যে পরিস্ফুটন, তা-ই বা কেমন হতে পারে?
এইসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করা হলো ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এর তৃতীয় দিনের আলোচনা অনুষ্ঠানে।
শনিবার ( ২ আগস্ট ) বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনাটি, যার শিরোনাম ছিল ‘সেন্সরশিপ এবং বাংলাদেশের চিন্তা-জগৎ’।
আলোচনায় অতিথি ছিলেন লেখক, গবেষক ও চিন্তক ইমরুল হাসান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক মাহবুব মোর্শেদ।
ইমরুল হাসান তার আলোচনায় বলেন, “শুধু রাষ্ট্রীয় চাপ নয়, তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে মূল ইস্যু থেকে দূরে সরিয়ে রাখার কৌশলটিও সেন্সরশিপেরই একটি রূপ। এটি বহুমাত্রিক ও সূক্ষ্ম।”
সাংবাদিক মাহবুব মোর্শেদ বলেন, “ফ্যাসিস্ট শক্তির তরফে যেমন গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রয়াস ছিল, তেমনি নিজের স্বার্থে আত্মসমর্পণকারী সাংবাদিকদেরও অভাব ছিল না। ফলে গণমাধ্যম নিয়ন্ত্রণ তাদের জন্য একটি সহজ কাজ হয়ে উঠেছিল।”
আলোচনায় উঠে আসে, চিন্তার দমন যতই হোক—প্রতিবাদ, প্রতিরোধ ও বিকল্প চিন্তার চর্চা অব্যাহত রাখতে হবে, এবং তাতেই ভবিষ্যতের মুক্ত চিন্তার সম্ভাবনা নিহিত।
দেশের শীর্ষস্থানীয় ৬০টিরও বেশি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।
গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগরূক রাখতে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সহযোগিতায় আছে বাংলা একাডেমি।
বিকেল ৪:৩০ থেকে শুরু হওয়া ‘রক্তাক্ত জুলাই : আমাদের স্মরণে আমাদের সাহসে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রতিদিনের আলোচনা পর্বে উঠে আসছে গণআন্দোলন, রাষ্ট্র, ইতিহাস ও বুদ্ধিজীবীদের ভূমিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা।
আগামীকাল ৩ আগস্ট ২০২৫-এর আলোনার বিষয় ও আলোকচকদের নাম নিচে দেওয়া হলো :
বিষয় : অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চিত্র ও চরিত্র
আলোচক :
– কাজল রশীদ শাহীন (সাংবাদিক, লেখক, গবেষক)
– সহুল আহমদ (রাজনৈতিক বিশ্লেষক)
মেলায় পাঠক-ক্রেতারা বই সংগ্রহ করতে পারছেন আকর্ষণীয় ছাড়ে। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments