১৬ অক্টোবর প্রার্থীদের সভা।
ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশত আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দলটি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম সমাপনান্তে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর ১ম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চুড়ান্ত করা হয়।
মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের ১ম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্ত করণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments