রাজশাহী অফিস: শনিবার বিকাল ৪টায় ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাঠে রোটারি ক্লাব অব রাজশাহীর উদ্যোগে 'স্বপ্ন পুরণ' বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান তানজুমান আরা হেলেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব কামরুজ্জামান কামরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মানোয়ার হোসেন সেলিম, বর্ষিয়ান রোটারিয়ান পিপি প্রফেসর ডঃ আফরাউজ্জামান খান চৌধুরী, রোটারিয়ান পিপি সাদাত হোসেন ইথার, রোটারিয়ান পিপি মুনজুর রহমান, রোটারিয়ান কামাল হোসেন, রোটারিয়ান আশরাফ আলী।
অনুষ্ঠানে বক্তাগণ রোটারির আদর্শ ও উদ্দেশ্য বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে রোটারির ভুমিকা উল্লেখ করে উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে একটি জ্ঞান নির্ভর সমাজ গঠনে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান। এবং প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান তানজুমান আরা হেলেন ০৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু সহ যারা এই কর্মসূচি সফল করতে বিভিন্নভাবে সহায়তা করেছেন সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ার হোসেন সেলিম এর সভাপতিত্বে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments