মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন যাত্রী। শনিবার বেলা ২টার দিকে উপজেলার ঝলমলিয়া সেনভাগ এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৬৫)। তার গ্রামের বাড়ি পাশের নাটোর জেলায়। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তার পুরো পরিচয় এখনো জানতে পারেননি। তবে তার বাড়ি নাটোর জেলায় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় তাদের পরিচয়ও মেলেনি। তবে হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপর এসআই আবুল হোসেন জানান, মালবাহী একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোরের দিক থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছিল। পথে সেনভাগ এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তিনি লেগুনার যাত্রী ছিলেন।
একই ঘটনায় লেগুনার আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুঠিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর সোহরাওয়ার্দী হোসেন বলেন, পবা (শিবপুর) হাইওয়ে ফাঁড়ির পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। তারা এখনও থানায় আসেনি। আসলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments