রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সময়ের পাঠকনন্দিত সাপ্তাহিক সুগন্ধার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময় পত্রিকা অফিসে এই হামলার ঘটনা ঘটে।
এসময় পত্রিকাটির কম্পিউটার অপারেটর শামীমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উপস্থিত অন্যান্য সংবাদকর্মীদের লাঞ্চিত করেন হামলাকারীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এছাড়া আহত সাংবাদিক আলম রায়হানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে হামলায় আলম রায়হানের একটি হাত মারাক্তকভাবে জখম এবং হাড় ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শী এবং আহত সূত্র জানিয়েছে,নগরীর বটতলা এলাকায় দৈনিক দখিনের সময় অফিসে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকাটির সম্পাদক আলম রায়হান। এসময় হঠাৎ করেই স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতভাবে হামলা করে। এসময় তারা সাংবাদিক আলম রায়হানকে পিটিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে উপস্থিত সংবাদকর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা।
পরে অন্যান্য সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে হামলাকারীদের সাথে বটতলা এলাকায় জমি নিয়ে বিরোধ চলছে আলম রায়হানের। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ইতোপূর্বে থানায় অভিযোগও দিয়েছেন তিনি।এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হা্মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বানারীপাড়া প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ নেতৃবৃন্দ এ দাবি জানান।এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিক শাহিন ও সাধারণ সম্পাদক সজল চৌধুরী।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments