সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস:সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই ছাত্রীর নাম প্রিয়াংকা গোয়ালা রিংকি (১৩)।
সে লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে এবং সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয় ভবন থেকে লাফ দেয় রিংকি।
পরদিন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সে হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
পুলিশ জানায়, প্রিয়াংকা গোয়ালা রিংকি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এবারের বার্ষিক পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করে। এ ফলাফল গত সোমবার প্রকাশ করা হয়। সেদিন বিদ্যালয়ে ছিল রিংকি। দুই বিষয়ে ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরে ওইদিন বেলা ২টার দিকে সে বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় রিংকি।
পুলিশ আরও জানায়, রিংকির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেন তার মা। তার আবেদন গ্রহণ করা হয় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার এসআই দিলীপ কুমার চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments