স্টাফ রিপোটার: ‘সবার জন্য চিকিৎসার সমঅধিকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার সকালে (২৯ অক্টোবর ২০২৩) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে একটি শোভাযাত্রার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগ ও সোরিয়াসিস এওয়ারনেস ক্লাব। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু হয়ে বটতলা প্রদক্ষিণ করে এ ব্লকে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, চর্মরোগ সোরিয়াসিসসহ সকল ধরণের রোগের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হয়। সোরিয়াসিস কোন ছোঁয়াছে রোগ নয়। এটি চিকিৎসার মাধ্যমে ভালো হয়। সোরিয়াসিস চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতি ফটোথোরিপ মেশিনের মাধ্যমে চিকিৎসাও এ বিশ্ববিদ্যালয়ে দেয়া হচ্ছে। সোরিয়াসিসের চিকিৎসাসহ অন্যান্য রোগের চিকিৎসা বিলম্ব হলে আরও অনেকের রোগের সৃষ্টি হয়ে থাকে। তবে সব রোগের চিকিৎসা সেবা এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে- যা অনেকে জানেন না।
তিনি আরও বলেন, সকল রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। গবেষণা, রোগ প্রতিকার ও প্রতিরোধের জন্য সকল রোগীর তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে সকল চিকিৎসক, শিক্ষকদের তিনি গবেষণায় জোর দিতে আহ্বান করেন।
শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মুহাম্মদ মুনীর রশিদ, সোরিয়াসিস ওয়ালফেয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. সামিউল হক, সাধারণ সম্পাদক ডা. এম আবু হেনা চৌধুরী, চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. লুবনা খন্দকার, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মুস্তাক মাহমুদ, অধিকতর উন্নয়নসমূহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইম ...
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
সব মন্তব্য
No Comments