স্টাফ রিপোর্টার: প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন গণ অধিকার পরিষদের একই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটাল এর সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাক হোসেনকে সমর্থন জানান তিনি ।
এসময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছেন।
ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।
তিনি ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু,সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক মো. আজিজুল ইসলাম সহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments