কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার খাবার হোটেল রেস্তোরা মালিকরা হঠাৎ করে ধর্মঘট ডেকেছে। বুধবার সকাল থেকে সকল খাবার হোটেল বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য এ কর্মসূচি পালন শুরু করেন। ওইসব ব্যবসায়ীদের অভিযোগ, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের নামে তাদের কাছ থেকে জরিমানা আদায় করায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন আগত পর্যটকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর পরই কুয়াকাটায় পর্যটকদের সমাগম বেড়ে গেছে। তাই পর্যটকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে একাধিক খাবার হোটেল মালিকদের জরিমানা করা হয়েছে। তবে তারা মান সম্মত খাবার পরিবেশনে ব্যর্থ হওয়ায় ফের কয়েক দফা জরিমানা করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে খাবার হোটেল মালিক সংগঠন এর প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে খাবার হোটেল রেস্তোরা অনিদিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়।
এদিকে দুপুর পর্যন্ত খাবার হোটেল ও রে¯েঁÍারা বন্ধ পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। তারা এই ভোগান্তির অবসান কামনা করছেন।
মঙ্গলবার সকালে ৩০ সদস্যের একটি বহরে ঢাকার মুন্সীগঞ্জ থেকে কুয়াকাটা বেড়াতে আসা পর্যটকরা বলেন, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তাদের সাথে পরিবারের শিশুসহ বয়স্ক লোকজন রয়েছে।
পর্যটক তপন বলেন, তিনি সকালে কুয়াকাটায় এসেছেন। কিন্ত খাবার হোটেল বন্ধ থাকায় তার শিশু সন্তান না খেয়ে আছেন। বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করছে।
তবে এমন হটকারি সিন্ধান্ত ট্যুরিজম ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু।
কুয়াকাটা খাবার হোটেল-রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ জানান, করোনার সময় আর্থিক ক্ষতি কাটিয়ে আমরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি সেই মুহূর্তে বার বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের পথে বসানো হচ্ছে। প্রশাসন আমাদের বিষয়টি সহজ করে দেখলে আমরা হোটেল খুলে দেবো।
সংগঠনের সভাপতি সেলিম মিয়া বলেন, এ বিষয়ে তারা ভালো কোন ফলাফল না পাওয়ার আগ পর্যন্ত সকল হোটেল বন্ধ থাকবে। তবে তারা জেলা প্রশাসকের কাছে গিয়েছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো.কামাল হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি দেখছি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments