বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এএফসি নারী ফুটবল দিবস উদ্যাপন করা হয়েছে।
শনিবার ৮ মার্চ দুপুরে উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুটবলের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments