মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশীর পদোন্নতি জনিত বদলীর কারনে ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মোংলা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সংবর্ধিত অতিথি সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, মোংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বদেশ মন্ডল, কলতান শিল্পী গোষ্ঠীর পরিচালক জেমস শরৎ কর্মকার, শুদ্ধপ্রাণ স্বেচ্ছাসেবী সংঘ'র সভাপতি দীপক চন্দ্র রায় প্রমূখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গীতিকার মোল্লা আল মামুন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রত্যেকে যার যার কর্মস্থলে সততা-নিষ্ঠা এবং দেশপ্রেম'র মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments