বিশেষ প্রতিনিধি: দেশের সার্বিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সত্য কথাটা জাতির সামনে প্রকাশ করুন। দেশের অবস্থা ভালো না এটা আপনিও জানেন আমরাও জানি। মহাবিপর্যয়ের আগে বিরোধীদলের কথা শুনুন। কেয়ারটেকার ফিরিয়ে আনুন। মানুষের অধিকার ফিরিয়ে দিন। দেশের জন্য জনগণের জন্য সবার জন্য ভালো হবে।’
রবিবার (৩১ জুলাই) দুপুরে সারাদেশে অব্যাহতভাবে লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন,‘পাকিস্তানের অবস্থা খারাপ। শ্রীলংকা ইতিমধ্যে ডুবেছে। বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। পাশের দেশ কেউ ভালো নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘যে দুর্নীতি দেশে হয়েছে তা গত ৫০ বছরে কেউ দেখেনি। পাচারকৃত অর্থ যদি ফেরত আনা যেত তাহলে এই বিপর্যয়ের হাত থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পেত।এই পাচারের সঙ্গে কারা জড়িত? যারা ক্ষমতাবান তারা জড়িত।’
তিনি আরও বলেন,‘যারা জাতির হাতে উন্নয়নের নামে হারিকেন ধরিয়ে দিয়েছে তারা অন্ধকার যুগে দেশবাসীকে নিয়ে গেছে। তাদের (আওয়ামী লীগকে) ক্ষমতার নেশায় পেয়ে বসেছে।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাহান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, রিপন মল্লিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments