৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ২৪ সালের ৫ আগস্টের রেজিমচেইঞ্জ অপারেশন একই সূত্রে গাঁথা
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ১৫ আগস্ট ২০২৬ শনিবার বিকাল ৫:৩০টায় নগরীর জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাদিবস: জাতীয় শোকদিবস পালন করেছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শহীদ আলমগীর, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদ মহানগর পূর্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন, ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু হত্যাকান্ড শুধু বাংলাদেশ জাতীয় ইতিহাসই না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন, কলংকিত দিন, সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ২০২৪ সালের ৫ আগস্টের রেজিম চেইঞ্জ অপারেশন একই সূত্রে গাঁথা। বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুরাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই একই শক্তি ২০২৬ এর জুলাইয়ে মেটিক্যুলাস ডিজাইনে কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গীবাদী উত্থান ঘটিয়ে ৫ আগস্ট রেজিমচেইঞ্জ অপারেশনের ঘটিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুড়িয়ে দেয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুদের কাজ। বক্তারা বলেন, বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রুরা মুক্তিযুদ্ধে পরাজয়ে প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে। বক্তারা বলেন, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুকে জিয়ার সামরিক আদালতে কারাদন্ড প্রদান আর ২০২৪ সালের ৫ আগস্টের রেজিমচেইঞ্জ অপারেশনের পর গায়ের জোরে উলটে দেয়া আইসিটিতে বিচারেও হাসানুল হক ইনুকে ৩০ বছর কারাদণ্ড প্রদানও একই সুতায় বাধা। বক্তারা বলেন, বাংলাদেশের জন্মশত্রু চিরশত্রু ধর্মান্ধ জঙ্গীবাদীদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা, মিথ্যাচার-ভ্রষ্টাচার- প্রতারণার রাজনীতি রুখে দেয়াই দেশের বিবেকবান, শুভবুদ্ধিসম্পন্ন, সত্য ও যুক্তিবাদী রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রধান জাতীয় কর্তব্য।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments