মো.পাভেল ইসলাম রাজশাহী: বিএনপির চেয়ারম্যার পারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ বানচাল করতে সরকারের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করেছে পুলিশ। এর অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের যে সকল সদস্য এগুলো করছে তাদের তালিকা তৈরী করে রাখছে বিএনপি। সময় মত তারা এর জবাব পাবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের ভবন মোহন পার্কে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন মিজানুর রহমান মিনু। কুমিল্লায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে নগর ও জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে নগরীর সারগরপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments