বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে জাতির পিতার প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় (৮ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে জাতির পিতা কর্তৃক ‘রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক, নার্সরা পড়াশোনা করে বর্তমানে এ অবস্থানে এসেছেন। তাই রোগীরা যখন আপনাদের কাছে সেবা নিতে আসে তখন সকলকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, চিকিৎসকদের শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না। লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোষাক নাই তাদেরও চিকিৎসা দিতে হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত পাল, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. ফারাহ আনজুম সোনিয়া, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কেএম সাইফুল ইসলাম, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তৎকালে আইপিজিএমআরে ১৯৭২ সালে ৮ অক্টোবর প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন। এটিই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments