ডেস্ক রিপোর্ট: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সাম্রাজ্যবাদী স্বার্থে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর ২০২৫ ইং মশাল মিছিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। উপস্থিত থাকেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত আরা, সহ-সভাপতি শাহনাজ বেগম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য, নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বাদল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মামুন আহমেদ খান, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, ঢাকা মহানগর সিএনজি চালক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, ঢাকা মহানগর পাদুকা শিল্প শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ খান সৌরভ, স্টার হোটেল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ আল-আমিন সরদার।
নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদের দালাল অন্তর্বর্তী সরকারের বন্দর, মানবিক করিডোর, সামরিক ঘাঁটি স্থাপন সহ সকল জাতীয় ও জনস্বার্থ বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজ সংগ্রামের ধারাবাহিকতায় প্রতিরোধ গড়ে তোলা, আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশকে সম্পৃক্ত করার যে গভীর ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ ১৮ তারিখ মশাল মিছিল সফলের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments