ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয় হরিণী, অভিনয়েও তার দক্ষতা নিপুণ। শোবিজে আত্মপ্রকাশের পর চমৎকারভাবে নিজেকে মেলে ধরেছিলেন। কিন্তু বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি।
সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। নিয়মিত কাজও করছেন। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।
এদিকে শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন প্রভা। ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।
ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে।
মাঝে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। তার নামের প্রথমে ‘জে’ অক্ষরটি রয়েছে। যদিও প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ গুঞ্জনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রভা প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এরপরই প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ফাঁস হয়। এ কারণে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।
২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে একাই ছিলেন অভিনেত্রী। তবে এবার হয়ত একাকীত্ব ঘুচিয়ে নতুন করে সংসারের স্বপ্ন বুনতে চলেছেন তিনি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments