কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপড়ায় তৃনমুল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা আভাস সিএ এস আর প্রকল্প’র উদ্যোগে একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে উপজেলার চম্পাপুর, লালুয়া ও ডাব্লুগঞ্জ ইউনিয়নের ১৪ জন শিশু শিÿার্থী অংশগ্রহন করে। এ প্রশিক্ষণ কর্মশালা চলে বিকেল ৪ টা পর্যন্ত। এসব শিশু শিÿার্থীদের ধারনা দেওয়া হয় উন্নয়নমূলক সাংবাদ লেখার কৌশল। এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রাসেল মোলøা, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, এস কে রঞ্জন, ইমন আল আহসান, নয়নাভিরাম গাইন নয়নসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আভাস সিএ এস আর প্রকল্পের স্পন্সরশীপ আফিসার মো.আরিফুল ইসলাম বলেন, এসব শিশু শিক্ষার্থীদের উন্নয়নমূলক সংবাদ তৈরী করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments