গণহত্যা দিবসে আলোচনা সভা ও আলোকপ্রজ্বলন
স্টাফ রিপোর্টার: গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ ও সহযোগী সংগঠন সমূহ যৌথভাবে আজ ২৫ মার্চ ২০২৬ বুধবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালাল জামাত, শিবির (আইসিএস), মুসলিম লীগ, নেজামে ইসলামসহ ইসলামি দলসমূহের নেতা—কর্মীদের সমন্বয়ে গঠিত অক্সিলারি প্যারামিলিটারি রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলশামস্ বাহিনী দ্বারা বাঙালি জাতির উপর সংঘটিত বর্বরতম গণহত্যার শিকার ৩০ লক্ষ গণশহীদের স্মরনে তৈরি প্রতিকৃতিতে জাসদ কেন্দ্রীয় কমিটি ও যুব জোটের পক্ষ হতে মাল্যদান ও আলোচনাসভা এবং আলোচনাসভা শেষে সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করে। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি হাজী ইদ্রিস বেপারী, ঢাকা মহানগর পুর্বের সহ—সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।
আলোচনা সভায় জাসদ নেতৃবৃন্দ তাদের ভাষনে বলেন, জাতির দূর্ভাগ্য মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর আজ পর্যন্ত গণহত্যাকারী জামাত, শিবিরসহ ইসলামি দলগুলি তাদের জাতির সাথে নিকৃষ্ট বেঈমানি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধাপরাধের পক্ষে সাফাই গেয়ে চলছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গীবাদী ছদ্মবেশ রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধের সকল নাম নিশানা স্মৃতি স্মারক চিহ্ন মুছে ফেলার অভিযান চালাচ্ছে। তারা বলেন, ১৯৭১ এর যুদ্ধাপরাধী গণহত্যাকারীদের ক্ষমা নাই। বাংলার মাটিতে তাদের বিচার হবেই। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করাই এখন দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রধান কর্তব্য। বক্তারা, ২৫ মার্চকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসাবে ঘোষণার দাবি জানান। বক্তারা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গায়ের জোরে উলটে দিয়ে সেই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ বীরমুক্তিযোদ্ধাদের তীব্র নিন্দা জানান এবং হাসানুল হক ইনুর বেআইনি বিচার বন্ধ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments