বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে পুলিশ আটক করার দেড় ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছে আদালত। আজ শনিবার বিকেলে তাকে তার শহরের বাসা থেকে আটক করে নাটোর আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে আদালতে তোলা হলে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা গেছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত ) আব্দুল মতিন বলেন ঢাকার ৪টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে । সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে ০৪ টি মামলায় (০১। সিআর ৮৯১/১৯, রমনা থানা, ঢাকা। ০২) সিআর ২৭০০/১৮ মতিঝিল থানা, ঢাকা। ০৩) সিআর ২৭০১/১৮ মতিঝিল থানা, ঢাকা। সিআর ২৮৯৯/১৮ মতিঝিল থানা, ঢাকা) আটক করা হয়েছিলো।
এদিকে জামিন হওয়ার বিষয়টি কোর্টের এক্তিয়ার বলে জানিয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান আমরা ওয়ারেন্ট এর ভিত্তিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এ বিষয়ে আদালত তার ব্যবস্থা নেবেন। এদিকে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছেন তার জামিনের বিষয়টি।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments