জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:কলারোয়ায় লাইসেন্সবিহীন খুচনা সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা ও নির্ধারিত ইউনিয়নে ব্যবসা পরিচালনা না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(৩০জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার বাটরা বাজারে ওই ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে-সার ব্যবসায়ী মেসার্স রহিমা কৃষি ভান্ডার কে ৫হাজার টাকা ও মেসার্স রহমতুল্লাহ ট্রেডার্স কে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা
কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, জয়নগর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা তাপস মজুমদার, সরসকাটি পুলিশ ক্যাম্পের এসআই আবু বকর প্রমূখ।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments