ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে নিশ্চিত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। ফলে গত ২৪ ঘণ্টায় হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। সবকটি মৃত্যুর ঘটনাই ঢাকা জেলায় ঘটেছে বলে জানানো হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ৯৪ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬,৯৯৯ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২,০২৯ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯,৯২৭ জন।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ছাড়পত্র পেয়েছেন ৬৩,১৪৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments