সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
প্রথম মামলার রায় :
আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো. নয়নকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এই মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীনকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
দ্বিতীয় মামলার রায় :
অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিম মোছা. সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন।
জানা যায়, রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফজলুল হক। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments