ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।
শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কিছু ভুলের কারণে আমরা আসন হারিয়েছি। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণের মন জয় করতে তৃণমূল থেকে কাজ শুরু করুন। সরকারের উন্নয়নের বার্তা প্রান্তিক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফুলছড়িতে বিএনপি কাঙ্ক্ষিত সাফল্য পাবে বলে আমি বিশ্বাস করি। এজন্য দলীয় শৃঙ্খলা মেনে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
এছাড়াও ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সদস্য সচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে জনসংযোগ বাড়ানো এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments