ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ একটির সন্ধান করতে নিয়ে পেয়েছে ১১টি চোরাই মোটররসাইকেল। এ সময় মোটরসাইকেল চোর চক্রের নয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজার কাছ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), কাউসার মিয়া (৫০), হোসেন মিয়া (৪০) ও নুরুল আমিন চৌধুরী (২৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে নাছির মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতা’ বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ দেন থানায়। এরপর পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ নয়জনকে আটক করা হয়। পাশাপশি বিভিন্ন সময় চুরি করা ১১টি মোটরসাইকেল তাদের উদ্ধার করা হয়েছে। এছাড়াও চোরাই মোটরসাইকেল কেনাবেচার নগদ দুই লাখ ৭০ হাজার টাকাও জব্দ করা হয়। চোর চক্রের মূল হোতা নাছিরের কাছ থেকেই ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments