উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ।
৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উজিপুর উপজেলা মিলনায়তনে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪২৬১ জন রেজিস্টার ভুক্ত শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। এ সময় সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার এনিমিতা বৈরাগীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উজিরপুর এপি সস্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, শিকারপুর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিনথিয়া তন্বী,পল্লব জয়ধর প্রমুখ।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) বর্তমানে নগরীর অপরাধ দমনে অন্যতম কার্যকর ইউনিট হিসেবে পরিচিতি লাভ করেছে। ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
সব মন্তব্য
No Comments