বিশেষ প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের মধ্যে গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা হয়।
শ্রম উপদেষ্টা আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।
শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেন। এছাড়া, শ্রম খাতে কারিগরি সহযোগিতা বাড়ানোর এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান উপদেষ্টা। তিনি মন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আজারবাইজানের মন্ত্রী দুই দেশের মধ্যে শ্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেয়ার লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকতে পারে। এছাড়া, তিনি ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এ বৈঠকে দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments