সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে শুক্রবার থেকে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
৮ ও ৯ সেপ্টম্বর দুইদিন ব্যাপি জামালপুর পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর সমিতি ঢাকা আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম দিন বাছাইপর্বে মোট ১৫ টি নৌকা অংশ গ্রহন করেে। শহরের ছনকান্দা এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে জামালপুর-শেরপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার দর্শকের ঢল নামে।
শনিবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে প্রথম দিনের বাছাইকৃত আটটি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় বিজয়ী হয় ইসলামপুর উপজেলার নৌকা রকেট দল, দ্বিতীয়স্থান অধিকারী ইসলামপুরের সাজালের চরের নৌকা মনিরাজ দল এবং তৃতীয়স্থান অধিকারী মেলান্দহ উপজেলার দক্ষিণ ঝাইগড়া গ্রামের একতা সংঘ।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি নৌকাবাইচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী নৌকা বাইচ দলের মাঝে নগদ টাকা, মেডেল ও সনদপত্র বিতরণ করেন।
এ সময় জামালপুর সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর সমিতি, ঢাকার সভাপতি হাছান মাহমুদ রাজা, মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন অব: শেখ মো. শফিকুল ইসলাম, নৌকাবাইচ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম মৃনাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন উপস্থিত ছিলেন।
এর আগে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের ঘোষণা দেন জামালপুর সমিতি ঢাকার মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments