ডেস্ক রিপোর্ট: ভূমিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাঁদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান করেন। বিদেশি সহকর্মী ও অংশীজনদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান করেন।
আজ যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অভ্ বেঙ্গল টাইগার: ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ (বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনয়োগের সম্ভাবনা') শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের ওপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি, বিশেষত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো আয়োজন করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্য রাখেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত রোডশো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ শীর্ষক সম্মেলনে অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments