সৈয়দ মাহমুদ শাওন, তানোর (উপজেলা) প্রতিনিধি : স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সফল পরিবার গড়ি" প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার সরনজাই বালিকা উচ্চবিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার লরেন্স মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর এপি সিনিয়র পোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু,সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোখলেসুর, প্রদীপ কুমার, মোফাজ্জল হোসেন, এনামুল হক, আফরোজা খাতুন ও গ্রাম উন্নয়ন কমিটি সদস্য শিশু ফোরাম,যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, একইদিন (বুধবার) দুপুরে সরনজাই পিএফএ লক্ষিত ইউপিজি উপকারভোগীদের নিয়ে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একিন আলী।
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
সব মন্তব্য
No Comments