ভরিতে ২২ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ছাড়াল
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। আজ বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক সভায় সর্বসম্মতিক্রমে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। প্রতি ভরি দাঁড়াচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ১৮ হাজার ৩৫৪ টাকা, যা ভরিতে ২ লাখ ১৪ হাজার ৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ১৫ হাজার ৭৩৫ টাকা, ভরিতে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ১২ হাজার ৮৮০ টাকা, ভরিতে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রৌপ্যের দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৪১০ টাকা, ভরিতে ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৩৯০ টাকা, ভরিতে ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৩৫ টাকা, ভরিতে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্য ২৫৫ টাকা, ভরিতে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে সনাতন পদ্ধতির স্বর্ণ, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।.
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments