স্টাফ রিপোটার:মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
৮ নভেম্বর রাজধানীতে রোটারী ক্লাব অব গুলশানের ৪৬ তম অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ্ ফারুকীসহ অন্যান্য রোটারিয়ান গণ বক্তব্য রাখেন।
শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন দেশের স্বাধীনতা ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মানবিক দায়বদ্ধতা থেকে সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন।
সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক ব্যাক্তিদের মাসিক ভাতা প্রদানসহ ভূমি এবং গৃহহীনদের জন্য ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রোটারী ক্লাব অব গুলশানের সদস্যপদ গ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments