স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ হিসেবে চূড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় জোটের কাঠামো, নেতৃত্ব, যৌথ কর্মসূচি ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একটি সমন্বিত জাতীয়তাবাদী জোট সময়ের দাবি।”
জনতা পার্টি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলনের সভাপতিত্বে শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে। ইউনিক হাইটড, লেভেল-১৯, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকায় মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির
মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো- চেয়ারম্যান- এডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক চুন্ন, কো- চেয়ারম্যান - শফিকুল ইসলাম সেন্টু, সভা পরিচালনা করেন- জাতীয় পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম, মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের (বিএম এল)চেয়ারম্যান- এডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক, জাতীয় সংস্কৃতিক জোটের সভাপতি মেজর (অবঃ)আমিন আহমেদ আফসারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সিকান্দার আলী মনি, ডেমোক্রেটিভ পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ, অ্যালায়েন্স পার্টি চেয়ারম্যান প্রিন্সিপাল এম আর করিম, গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ও মির্জা আজম অংশ নিয়েছেন। তারা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা জরুরি।
মতবিনিময় সভা শেষে জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী ৮ ডিসেম্বর সোমবার দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments