বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আমজাদ হোসেন আর সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাণীশংকৈল ডিগ্রি কলেজে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে।
এতে সভাপতি আমজাদ হোসেন ১৮১, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ১৫২,সহ-সভাপতি তোজাম্মেল হক,সহ-সাধারণ লাল মোহন রায়,সাংগঠনিক সম্পাদক এজাবুদ্দীন, অর্থ সম্পাদক বাবুল হোসেন,প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক। আর বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক।
সংগঠনটি এবারই প্রথম রেজিষ্ট্রেশন পেয়ে ভোট করেছেন সদস্যরা।এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৭৩ টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments