২০২৭ সাল
স্টাফ রিপোর্টার: হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার কর্তৃক সৌদি পর্বের মিনার ‘সি’ ক্যাটাগরিভিত্তিক সেবা মূল্য হ্রাস করায় সরকারি হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবারও মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। দুটি প্যাকেজেই মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া, খাবার, পরিবহন, চিকিৎসা ও জমজমের পানি অন্তর্ভুক্ত থাকবে। তবে প্যাকেজ-১ এর অধীনে মসজিদুল হারামের কাছাকাছি আবাসন সুবিধা থাকবে এবং প্যাকেজ-২ ‘সাশ্রয়ী’ হওয়ায় আবাসন কিছুটা দূরে হবে।
এর আগে চলতি বছর সমালোচনার মুখে সরকারি হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা করা হয়েছিল। এবার ২০২৭ সালের জন্য আরও কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হলো।
বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এরই মধ্যে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ-১ (বিশেষ) ৭ লাখ ৫০ হাজার, প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৫০ হাজার এবং প্যাকেজ-৩ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৭ হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রথম ধাপে ৩৫৭টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নিতে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এছাড়া প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে আরবি জানা, তথ্য-প্রযুক্তিতে দক্ষ ও হজ পরিচালনায় অভিজ্ঞ গাইড নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি সরকার ২০২৭ সালের হজের রোডম্যাপে ‘ডি’ ক্যাটাগরির প্যাকেজ বাতিল করেছে। একইসঙ্গে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীদের ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজযাত্রীদের বয়সসীমা তুলে দেওয়ায় অনেকেই নতুন করে হজে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments