সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার সকাল ১০ টা থেকে এই চিকিৎসা সেবা শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুল প্রাঙ্গণে আসতে শুরু করে। এছারা এলাকার বিভিন্ন বয়সের জনসাধারনও ফ্রি চিকিৎসা গ্রহন করেন।
স্থানীয় জনসাধারন বলেন,জামালপুরে এর পূর্বেও ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়েছে কিন্তু সেগুলি ছিল এলোপ্যাথিক চিকিৎসা এবারই আমরা দেখলাম কোন সংগঠন হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করছে। এধরনের উদ্যোগে আমরা এলাকাবাসী খুব আনন্দিত এবং উপকৃত হচ্ছি।
সচেতন নাগরিক সমাজের সভাপতি বলেন,এ রকম উদ্যোগ আমরা এখন থেকে প্রতিবছর নিবো।
সাধারন সম্পাদক বলেন,সচেতন নাগরিক সমাজ নানা কর্মসূচি হাতে নেয়। কিন্তু এবারই প্রথম আমরা এই রকম ব্যতিক্রম একটি কর্মসূচি হাতে নিয়েছি। বিভিন্ন এলাকার সাধারন মানুষ আসছে চিকিৎসা গ্রহন করছে আমরাও আনন্দিত এই রকম একটি কর্মসূচি হাতে নিয়ে
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments