নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা সব সময় গণমানুষের রাজনীতি করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। করোনা মহামারির এ দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে আহবান জানান। বঙ্গবন্ধু যেভাবে জনগণের পাশে থেকে দুঃসময়ে সাহায্য সহযোগিতা করেছেন, তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ও জনপ্রতিনিধিদেরকেও করোনা মহামারির এ সময় জনগণের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। করোনা মহামারি যখন সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে, তখন জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে, উন্নত দেশের কাতারে যাবার পথে। করোনা মহামারি মধ্যে এ যাত্রার কিছুটা ক্ষতি-গ্রস্থ হলেও আবার সেই জায়গায় থেকে ঘুরে দাঁড়াচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এসব কথা বলেন। নরসিংদী জেলা প্রশাসক, আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ গোলাম ইয়াহিয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাশেম। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু; মনোহরদী পৌরসভার মেয়র আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবর্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম। উপজেলা প্রশাসন মনোহরদী এর আয়োজনে এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় প্রায় ৪০০ জন গরীব ও দুস্থদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments