ডেস্ক রিপোর্ট: করোনা চিকিৎসার ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে জানতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, স্বাস্থ্যকর্মীগণের সাথে সাক্ষাৎ করেছেন।
জাসদ সভাপতি এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে গেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম. নাজমুল হক তাদের স্বাগতঃ জানান। তারা করোনা রোগিসহ যে কোনো রোগির চিকিৎসা ও ভর্তির ক্ষেত্রে ‘নো রিফিউজাল’ পদ্ধতিতে চিকিৎসাসেবা প্রদান চালিয়ে যাবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা করোনায় প্রাণ হারিয়েছেন যে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, স্বাস্থ্যকর্মীগণ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে যে সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকগণসহ সম্মুখসারির যোদ্ধাগণ প্রাণ হারিয়েছেন সরকারের উচিৎ এ পরিবারগুলোর প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা জানিয়ে আনুষ্ঠানিক পত্র প্রদান করা। তারা পরিচালকের কাছ থেকে করোনা চিকিৎসায় তাদের হাসপাতালের অভিজ্ঞতা, সমস্যা, সংকট, চাহিদার বিষয়গুলো জানার চেষ্টা করেন।
এ সময় পরিচালক ও চিকিৎসকগণ বলেন, আমাদের দেশের চিকিৎসাসেবা খাতের অবকাঠামোগত যে অপ্রতুলতা আছে তাতে সংক্রামিত রোগির সংখ্যা বাড়লে চাপ বহন করা কঠিন হয়। তাই মানুষ যেন সংক্রামিত এবং সংক্রামিত হয়ে হাসপাতালে আসতে না হয় তার জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই মিলে একটু সচেতন হলে, মাস্ক ব্যবহার করলে, সাবান দিয়ে হাত ধুলে, সামাজিক দূরত্ব বজায় রাখলে, জনসমাগম এড়িয়ে চললে এবং একান্ত বাধ্য না হলে ভ্রমণ এড়িয়ে চললে সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব হবে। তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, শিরীন আখতার এমপি, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক ছাড়াও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলুসহ হাসপাতালের কয়েকজন অধ্যাপক, চিকিৎসক, সহকারী পরিচালক, চীফ মেট্রন অব নার্সেস, ওয়ার্ডবয়সহ স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জনাব হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ডিএনসিসি হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। এরপর তারা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও স্বাস্থ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে করোনার দ্বিতীয় ও তৃতীয় ডেউ মোকাবেলায় তাদের সুপারিশ তুলে ধরবেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ে ...
সব মন্তব্য
No Comments