সাভার (উপজেলা)প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আজ ১৭ ই মার্চ সোমবার সাভার থানা বাসস্ট্যান্ডে ইফতারের পূর্ব মুহূর্তে এই কর্মসূচি পালিত হয়। ধারাবাহিক ইফতার বিতরণের আজ তৃতীয় দিন। প্রায় তিন শতাধিক পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় সাংবাদিকদের কে রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের মধ্যে ইফতার বিতরণ করছি। আজ আমরা তিন শতাধিক পথচারীদের মধ্যে এই ইফতার বিতরণ করলাম। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান খান,সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মোঃ মিজানুর রহমান মিজান,
যুগ্ম সাধারণ সম্পাদক,সাভার থানা বিএনপি,এড. আনোয়ার হোসেন,সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি,
আব্দুল মান্নান সিনিয়র সহ-সভাপতি সাভার পৌর যুবদল, ইমদাদুল হক বাবু, সাবেক সভাপতি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, রাকিব খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর, আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি,শহিদুল ইসলাম সোহাগ পৌর ছাত্রদল নেতা প্রমূখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments