স্টাফ রিপোর্টার: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ( ২০ মে ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
নুসরাত ফারিয়ার আইনজীবী জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
১৮ মে দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ।
জানাগেছে, ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশে বিমানবন্দর যান।রাজধানীর ভাটার থানায় হত্যা চেষ্টার মামলার আসামী নুসরাত ফারিয়া।
২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধীতা করায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভাটারা থানায় মামলায় ফারিয়াসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments