রাজশাহী অফিস: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। শিক্ষাব্যবস্থা দুর্বল করে একটি জাতিকে পিছিয়ে দেওয়া যায়।
আজ (শুক্রবার) নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মান নিয়ে তামাশা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
হুইপ দুলু বলেন, বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও খামখেয়ালিপনা বন্ধ করেছে। পড়াশোনা ও মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের সাফল্য অর্জন করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল প্রতিবেশী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ে ...
সব মন্তব্য
No Comments