স্টাফ রিপোটার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন” প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের “বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস্ ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (১ম সংশোধিত)” প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের “কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ” প্রকল্প; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের “বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্প; ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের “মোবাইল গেইম এ অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন (৩য় সংশোধিত)” প্রকল্প; প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি প্রকল্প যথাক্রমে “আশ্রয়ণ-২ (৪র্থ সংশোধিত)” প্রকল্প এবং “বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই-১ম পর্যায় (১ম সংশোধিত)” প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে “বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪টি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙ্গন হতে প্রতিরক্ষা” প্রকল্প এবং “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ (১ম সংশোধিত)” প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের “পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (৩য় সংশোধিত)” প্রকল্প।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহ্মুদ; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক; বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক; পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments