স্টাফ রিপোটার: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এই দেশ, এই ভূমি, দেশের মানুষ সবসময়ই গণতন্ত্রের পক্ষে। সুতরাং রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। দেশের চলমান রাজনৈতিক সংকটসহ সকল সমস্যার সমাধান রাজপথেই হবে।
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে আব্দুল আউয়াল খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘মরহুম আব্দুল আউয়াল খান ছিলেন একজন ধর্মপ্রাণ জাতীয়তাবাদী নেতা। তিনি আসলে আমাদের ছেড়ে যাননি। তিনি আমাদের মাঝে ছিলেন আছেন এবং থাকবেন। তবে স্বশরীরে না হলেও তার কর্মগুনে। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন এই দোয়া করি।’
বিএনপির এই শীর্ষনেতা বলেন, দেশের যে সংকট সেটা আমরা ফয়সালা করবো রাজপথে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েছেন। এরশাদের পতন হয়েছিলো রাস্তায়। শ্রীলঙ্কার পরিবর্তন হলো রাস্তায়। দেশের অনেক ইস্যুর সমাধান হয়েছে রাস্তায়। দেশে এখন সংসদ নেই, ‘সঙ’ রয়েছে।
দুদু বলেন, আওয়ামী লীগ জানে তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। তারা এখন পতনের দ্বারপ্রান্তে। দেখেন ক্ষমতা এমন জিনিস যা সহজে কেউ ছাড়তে চায় না। কারণ এখানে থেকে অনায়াসে আরাম আয়েশ ও লাগামহীন দুর্নীতি করা যায়। আমরা বলবো ভাই বন্ধু আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমা করে দেয়ার কথা বলেছেন।
তিনি বলেন, রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ শ্রীলঙ্কার পরিবর্তন কিন্তু রাজপথের বিপ্লবের মাধ্যমে হয়েছে। এই মাটি, এই দেশ সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। যদি কেউ ভাবেন যে মানুষ সব সময় এক থাকবে তাহলে তা ভুল সিদ্ধান্ত।
ঢাকা কলেজের সাবেক জিএস ও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের রকিবুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সআয়োজক সংগঠনের সহ-সভাপতি একেএম ওয়াজেদ আলী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments