মোংলা অফিস: আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১ উপলক্ষে জলবায়ু বিপর্যয়, শিল্পদূষণ এবং দখল থেকে সুন্দরবন বাঁচানোর দাবীতে ২৪ অক্টোবর রবিবার সকালে সুন্দরবনের হারবাড়িয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানবপ্রাচীতে সভাপতিত্ব করেন বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। মানবপ্রাচীতে বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ'র তুহিন আফসারী, বিএনপি মোড়েলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ জব্বার, মোংলা বিএনপি নেতা শেখ শাকির হোসেন, বাপা নেতা অধ্যাপক জাকির হোসেন, কমলা সরকার, সোনিয়া কারিমা, সুশাসনের জন্য নাগরিক সুজন বাগেরহাটের সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম ঠান্ডু, উন্নয়নকর্মী মীর সারোয়ার হোসেন, নারীনেত্রী আজমিন নাহার, রিনা পারভীন সাগর, নদীকর্মী হাসিব সরদার প্রমূখ। মানবপ্রাচীর চলাকালে সমাবেশে বক্তারা বলেন জলবায়ু বিপর্যয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংকটাপন্ন। লবণাক্ততা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সুন্দরবনের মিষ্টি পানির আধার ঝুঁকিতে। কুমিরসহ নানা প্রজাতির প্রাণী প্রজননে সমস্যা হচ্ছে। শিল্পদূষণ এবং জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানান বক্তারা। বক্তারা তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড’র মধ্যে সীমিত রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু উষ্ণতা থেকে সুন্দরবনসহ ধরিত্রী বাঁচাতে ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ করতে হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments