ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ মে সকাল ৮টা থেকে ৩১ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ৩২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে। একই সময়ে নতুন করে ৫৩ জন রোগী ল্যাবে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ঢাকায় ১ জন ও ফরিদপুরে ১ জনসহ মোট ২ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু ৪৯৫ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ৯০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি।
এদিকে গত একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন রোগী। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৮৮৬ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারাদেশে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর, সর্দি-কাশির সঙ্গে শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments