প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সফিকুল ইসলাম।
এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর একটি কুচক্রী মহল তাঁদের শত বছরের পুরোনো ভোগদখলীয় জমি দখলের পাঁয়তারা করছে। বিবাদমান ওই সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে বিবাদীপক্ষ বারবার অবৈধভাবে দখলের চেষ্টা করলে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁরা নেত্রকোনা এডিএম আদালতের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি করেন।
কিন্তু গত ২৪ জানুয়ারি অভিযুক্তরা ওই আদেশ অমান্য করে আবারও দখলের চেষ্টা করে। এ সময় নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদারদের সরিয়ে দেয়।
ভুক্তভোগীরা বলেন, তাঁরা পৈতৃক সম্পত্তি ও নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় যেকোনো সময় তাঁদের ওপর হামলা চালাতে পারে এবং সম্পত্তি দখলের চেষ্টা করতে পারে।
এ ঘটনায় তাঁরা সরকার ও প্রশাসনের কাছে সুবিচার কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন রুহুল আমিন, সোহেল বাশার, মানিক মিয়া, সোহরাব, আবদুল খায়েস, কালা মিয়া, আলামিনসহ অনেকে। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments