ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ফুলতলা বাজার থেকে এর দুরত্ব সাড়ে তিন কিলোমিটার। কবির ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ বৈশাখ থেকে বসবে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা।
প্রথম দিন ৮ মে লোকমেলা ও অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ৫ আসনের সাংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রথম দিনে স্বাগত বক্তৃতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। শুভেচ্ছা বক্তৃতা করবেন ই্উপি চেয়ারম্যান শখ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিন ৯ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিট্টন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। লোকমেলার শেষ দিন ১০ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজ আকতারী মমতাজ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি আজম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। লোকমেলার পাশাপাশি প্রতিদিন সন্ধায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments