স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,বাংলাদেশী পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানিতে দুই দেশ একসাথে কাজ করতে পারে।
চীনা রাষ্ট্রদূত Mr.Yao Wen আজ দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন।
সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চায়নাতে মাছ রপ্তানি করতে চায়। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ,চিংড়ি, কাঁকড়া,কুচিয়া,পাট ও পাটজাত পণ্য,আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। এসময় দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর,অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল,অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর Mr. Song Yang, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি Mr.Shi Chen, থার্ড সেক্রেটারি Ms.Bai Zhaoxi উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments