স্টাফ রিপোর্টার: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির “যাত্রা উৎসব ২০২৪”-এর। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ “যাত্রা উৎসব ২০২৪” এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬ টায়। গ্রাম বাংলার জনপ্রিয় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ দেখতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ভিড় জমান হাজারো দর্শক।
আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি গাজী বেলায়েত। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, “যাত্রার নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা চাই সারা বাংলাদেশে যাত্রা হোক। আমাদের শিল্পকর্ম, আমাদের কবিতা চর্চা, আমাদের গান, নাটক প্রেরণা যোগায় আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে। সেজন্য আমরা চাই যে, যাত্রা, গান এবং এরকম সকল অনু্ষ্ঠান যেন বাংলাদেশের সমাজ জীবনের কেন্দ্রে থাকে, আমাদের প্রেরণা যোগাতে পারে।”
যাত্রা মঞ্চায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা যখন খুঁজছি নতুন বাংলাদেশ কেমন হবে ঠিক তখন আমরা চাই যে, আমাদের দেশে অজস্র গান আছে, নাট্যানুষ্ঠান আছে সেগুলো যেন সব জায়গায় অনুষ্ঠিত হতে পারে।”
বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এরপর ৭ দিনব্যাপী যাত্রা উৎসবে যাত্রা পরিবেশনকারী দলগুলোর সত্ত্বাধিকারীদের হাতে পোস্টার স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শুরু হয় ঐতিহাসিক যাত্রাপালা “নবাব সিরাজউদ্দৌলা”। পরিবেশনায় ছিলো যাত্রাদল ‘যাত্রাবন্ধু অপেরা’। যাত্রা পালার নির্দেশনা দিয়েছেন আবুল হাশেম এবং পালাকার ছিলেন শ্রী শচীননাথ সেন।
বাংলার স্বাধীনতার সূর্য যখন ভূলন্ঠিত এবং হুমকির মুখে তখনি “বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি” স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার জন্য ঝাপিয়ে পড়েন। যুদ্ধ করেন ব্রিটিশ শাসিত ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু দেশীয় বেইমানদের ষড়যন্ত্রের কারণে তিনি ইংরেজদের কাছে পরাজিত হোন। শেষ পযর্ন্ত পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবের সমাপ্তি হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এই বাংলা শাসন করে ইংরেজরা। সেই ঐতিহাসিক কাহিনীই তুলে ধরা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালায়।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যতা ও গতিশীলতা ফেরাতে নানান সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। “যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ যাত্রা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ০৭টি যাত্রা দল যাত্রাপালা পরিবেশন করে। প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এ শিল্পকে চর্চার মাধ্যমে টিকিয়ে রাখা এবং এর সাথে সম্পৃক্ত শিল্পীদের পৃষ্টপোষকতার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। ৭ দিনব্যাপী এ উৎসবের সকল ব্যয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments