অনিক রায়, ফরিদপুর অফিস: শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা, ফরিদপুর। মানববন্ধন ঘিরব সাধারণ মানুষের অংশগ্রহণও দেখা গিয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন টিআইবির অনুপ্রেরণায় গঠিত ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফ’র নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারী নেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুর জান্নাত।
বক্তারা বলেন, বর্তমানে শিশু ও নারীরা ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এমনকি জনপরিসরেও নিরাপদ নয়। ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, “আমাদের সন্তানরা কোথাও নিরাপদ নয়। এ সমাজকে বড় ধরনের ধাক্কা দিতে হবে, না হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।” নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা বলেন, “ধর্ষণের মতো অপরাধ সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের প্রবণতার দ্রুত অবসান প্রয়োজন।”
প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম বলেন, “এ ধরনের ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে।” নারী নেত্রী আসমা আক্তার বলেন, “এ ধরনের ঘটনা যে কারও পরিবারে ঘটতে পারে। তাই সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”
বিষয়টি ঘিরে সচেতন মহল মনে করছেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments